✕

সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব তিন দেশ থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৮, | ০৭:১৯:০৭ |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
অন্যদিকে হল সংসদ নির্বাচনের ১৮টি হল থেকে মোট ১২২৬টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
তবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে তা জানাতে পারেননি তিনি। সোমবার মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন ছিল। এর মধ্যে ৪৪২টি মনোনয়ন ফরম আজ বিক্রি হয়েছে। মঙ্গলবার ফরম জমা দেয়ার শেষ সময়।
ডাকসুর তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের সময় ছিল। যাচাইবাছাই শেষে ২১ আগস্ট দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..