সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

১৫ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৫, | ১১:৪৮:৩৩ |

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস। আজ বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাস :

১২৫৬ – হালাকু খান দক্ষিণ-পশ্চিম এশিয়ার আলামুত (বর্তমান ইরানে অবস্থিত) দখল করে ধ্বংস করে ফেলেন।

১৭৫৯ – লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়। এটি প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে।

১৭৮৪ – স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৮৩৯ – সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নের বিলুপ্তির পর এলসেলভাদর স্বাধীনতা লাভ করে।

১৮৭৩ – বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন হয়।

১৮৭৫ – কলকাতায় দ্য স্টেটসম্যান ইংরাজি দৈনিক পত্রিকা সংযুক্তরূপে প্রকাশ শুরু করে।

১৮৭৮ – লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান।

১৯১২ – ইতালীয়রা সর্বপ্রথম বিমান থেকে প্রচারপত্র বিলি করে লিবিয়ার আকাশে।

১৯২২ – নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়।

১৯৩৪ – ভারতের বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার মানুষের প্রাণহানি হয়।

১৯৬০ – নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসনক্ষমতা হাতে তুলে নেন।

১৯৭২ – বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৭৩ – ভিয়েতনাম যুদ্ধ: প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আক্রমণাত্মক যুদ্ধ স্থগিত করার ঘোষণা দেন।

১৯৭৮ – ইরানি জনগণের বিপ্লবী আন্দোলন যখন তুঙ্গে ওঠে, তখন ইরানের শাহী রাজবংশের সর্বশেষ শাসক রেজা শাহ পাহলভি চিকিৎসার অজুহাত দেখিয়ে ইরান থেকে পালিয়ে যান।

১৯৭৮ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার পিপলস রিপাবলিক অব চীনকে স্বীকৃতি দেন এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

১৯৮৬ – চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ – যুক্তরাষ্ট্র কুয়েত থেকে ইরাককে তার সেনা প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময়সীমা বেধেঁ দেয়, অপারেশন ডেজার্ট স্টর্ম যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে যুক্তরাষ্ট্র।

১৯৯৭ – ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হেবরন চুক্তি স্বাক্ষর হয়।

২০০১ – অনলাইনভিত্তিক বহুভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।

আরও পড়ুন: ১৪ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী কী ঘটেছিল

জন্ম :

৩৭ – নিরো, রোমের রাজা।

১৬২২ – মলিয়রের, ফরাসি নাট্যকার।

১৯০৫ – নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, বাঙালি শিশুসাহিত্যিক, লেখক ও বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব।

১৯০৯ – কাজী কাদের নেওয়াজ, কবি ও শিক্ষাবিদ।

১৯১২ – রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।

১৯১৮ – জামাল আবদেল নাসের, মিশরের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট।

১৯২১ – রাধাকৃষ্ণ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক।

১৯২৯ – মার্টিন লুথার কিং, নোবেলজয়ী কৃষ্ণাঙ্গ নেতা।

১৯৩৮ – চুনী গোস্বামী, ভারতীয় বাঙালি ফুটবলার। সুবিমল গোস্বামী, বাংলাদেশি ফুটবলার ও ক্রিকেটার।

১৯৩৯ – হোসেন তৌফিক ইমাম, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব।

১৯৬৮ – সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত বাংলাদেশি আইনজীবী ও পরিবেশকর্মী।

১৯৭৮ – রায়ান সাইডবটম, ইংরেজ ক্রিকেটার।

মৃত্যু:

৬৫৭ – বিশিষ্ট সাহাবি হযরত হুযাইফা (রা.)।

১৯৮৮ – নোবেলজয়ী আইরিশ মানবহিতৈষী সিন ম্যাক ব্রিজ।

২০০৪ – মানিক সাহা, খুলনার প্রখ্যাত সাংবাদিক।

২০০৯ – তপন সিংহ, দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি পরিচালক।

২০১২ – কার্লো ফ্রুটোরো, ইতালীয় প্রখ্যাত সাংবাদিক।

২০১৬ – ফ্রান্সিসকো এক্স এলার্কন, মার্কিন কবি ও শিক্ষাবিদ। কেন জুজ, অস্ট্রেলিয়ার ফুটবলার ও কোচ।

২০১৮ – পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, ভারতীয় বাঙালি শাস্ত্রীয় সংগীতশিল্পী

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..