✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

টিএসসি থেকে আলাদা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৪, | ১০:৫০:১৩ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটে দেয়াল নির্মাণের কাজ চলছে। দ্রুত এ দেয়াল নির্মাণ শেষ হবে বলে জানিয়েছেন কাজের সঙ্গে জড়িত ঠিকাদার কোম্পানির এক কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর থেকে টিএসএসি সংলগ্ন উদ্যান গেটে দেওয়াল নির্মাণের কাজ শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, দেয়াল নির্মাণের জন্য কাজ করছেন শ্রমিকরা। সেখানে কর্মরতরা জানান অতিদ্রুত দেয়াল নির্মাণের কাজ শেষ করতে বলা হয়েছে।

ঠিকাদার কোম্পানির কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, নির্দেশনা অনুযায়ী দেয়াল নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে। অতি দ্রুতই দেয়াল নির্মাণের কাজ শেষ হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পরে নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে টিএসসি সংলগ্ন উদ্যান গেইট বন্ধ করে দেওয়ার জন্য দেয়াল নির্মাণ হবে— এমনটা গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..