✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মানুষ দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয় না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০২, | ১৪:৪৬:১৭ |

দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছেন যে একবার কেউ যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেন, তাহলে পরে সেই ব্যক্তি আর এর দ্বারা আক্রান্ত হন না।

অনেকেই অবশ্য করোনা টেস্টে দুইবার পজিটিভ এসেছেন। দক্ষিণ কোরিয়া, চীন ও জাপানে প্রায় তিনশো রোগীর ক্ষেত্রে এমন ঘটেছে।

কিন্তু নতুন অনুসন্ধানে বেরিয়ে এসেছে, সেগুলো টেস্টে ভুল হবার কারণেই হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের গবেষকরা বলছেন, মানুষের শরীরে করোনাভাইরাসের পুনরায় সক্রিয় হওয়া অসম্ভব।

তাদের বক্তব্য, ভাইরাস থেকে আরোগ্য লাভ করা ব্যক্তির টেস্টে দ্বিতীয়বার পজিটিভ আসার কারণ ভাইরাসটির ‘অংশবিশেষ’ তাদের শরীরে থেকে গিয়েছিল। কিন্তু সেগুলো দ্বারা ওই ব্যক্তির বা অন্য কারো আর সংক্রমিত হবার কোন সুযোগ থাকে না।

ডেইলি মিরর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..