✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

গত ২৪ ঘণ্টায় দেশে ৫৭১ নতুন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০১, | ১৩:৫৮:৫৭ |

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৩১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ২ জনের। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৯৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয় ৫ হাজার ৫৭৩টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ৫৭১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো দুজন মারা গেছেন।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৭০ জনে দাঁড়িয়েছে।
ডা. নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের আরো ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৭৪ জন সুস্থ হয়েছেন।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..