✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মসজিদুল হারাম খুলে দেয়ার খবর মিথ্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-৩০, | ১২:৩১:৩০ |

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম খুলে দেয়ার তথ্যটি মিথ্যা বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার একটি বিবৃতিতে মসজিদুল হারাম কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার দু’টি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইসের বরাত দিয়ে বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী অচিরেই সকল মুসলিমের জন্য খুলে দেওয়া হবে।

এদিকে মদিনার মসজিদে নববী খুলে দেয়া হচ্ছে কি না সেটির বিষয়য়েও এখনো সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

করোনাভাইরাসের কারণে উদ্ভূত আশঙ্কাজনক পরিস্থিতির কারণে সৌদি আরবের মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববীতে রমজানে এ বছর সীমিত আকারে তারাবি আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববীতে ইফতার আয়োজনও স্থগিত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..