সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বড় পরাজয়ে আসর শুরু বাংলাদেশের ‘এ’ দলের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৪, | ০৬:২৬:৩৩ |

ডারউইনে অনুষ্ঠিত টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) কাছে ৭৯ রানে হেরে আসর শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। ২২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল, ম্যাচ শেষ হয় ১৯ বল বাকি থাকতেই।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে হতাশ করেন মোহাম্মদ নাঈম শেখ। প্রথম ওভারেই বোল্ড হয়ে গেলে দলের ওপর চাপ বেড়ে যায়। তবে দ্বিতীয় উইকেটে ঝড় তোলেন জিসান আলম ও সাইফ হাসান। মাত্র ৩৮ বলে ৮৬ রানের ঝোড়ো জুটি গড়ে দেন তারা। ৪ ওভারে জুটিতে ৫০ রান পার করে বাংলাদেশ, পাওয়ার প্লের শেষে যোগ হয় ৭৪ রান।

অষ্টম ওভারে জিসান ১৭ বলে ৩৩ রান করে আউট হলে, সাইফ হাসান ৩২ বলে ৫৭ রান করে দলের আশা জাগিয়ে রাখেন। কিন্তু পরবর্তী ব্যাটসম্যানরা পারলেন না কিছু করতে। সোহান ১৬ বলে ২২ রানের ইনিংস ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত মাত্র ৮ রানে ৫ উইকেট হারিয়ে দেড়শর আগেই গুটিয়ে যায় বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে বল হাতে সফল ছিলেন ফয়সাল আকরাম ও সাদ মাসুদ, যারা ৩টি করে উইকেট নেন।

পাকিস্তান শাহিনসের ব্যাটিংও ছিল ঝোড়ো। ওপেনার খাওয়াজা নাফে ৩১ বলে ৬১ রান, ইয়াসির খান ৪০ বলে ৬২ রান করে দলের রানের ধারা চালিয়ে যান। তিন নম্বরে নামা সৈয়দ আব্দুল সামাদ শেষ পর্যন্ত অপরাজিত ৫৬ রান করে। প্রথম ওভারেই দলীয় উদ্বোধনী জুটি ৬৯ রানের যোগান দেয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..