সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কাশ্মিরে ভয়াবহ বৃষ্টি আর ঢল, মাছেল মাতা যাত্রায় অন্তত ১২ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৪, | ০৫:৪৪:২৮ |

জম্মু ও কাশ্মিরের চশোতিতে ভয়াবহ বৃষ্টির তোড়ে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস’র।

জম্মু ও কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, দ্রুত উদ্ধারকাজের জন্য জেলা প্রশাসন, পুলিশ, ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, কিশতোয়ারের চশোতি এলাকায় ভয়াবহ বৃষ্টি হয়েছে। সেখানে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে এবং তা মাছেল যাত্রার রুটে হয়েছে। পুরো ঘটনায় সকলেই হতবাক হয়ে গিয়েছেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

এবার ২৫ জুলাই থেকে ৩০ কিলোমিটার মাছেল যাত্রা শুরু হয়েছে। ট্রেক করে ‘মাছেল মাতা’ মন্দিরে (দুর্গা মন্দির) পৌঁছাতে হয়। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মিরের অন্যতম জনপ্রিয় এ যাত্রা চলার কথা ছিল। এতে হাজার-হাজার পুণ্যার্থী অংশগ্রহণ করেন। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত মাছেল মাতা যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..