✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৯

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৮, | ১১:৫৬:৪০ |

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৫ জনে।

এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪৯ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৬ হাজার ৪৬২ জন।

এছড়া গত ২৪ ঘণ্টায় ৮ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৯ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৬২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩০৯টি। এর মধ্যে ৫৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ জন। আর সুস্থ হয়েছেন ৮ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকার বাসিন্দা বলে জানান ডা. নাসিমা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..