✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অবশেষে ইমরান খান মুখ খুললেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-১০, | ২২:২৪:৩৪ |

পাকিস্তানের ক্ষমতা থেকে বিদায়ের এক দিন পর মুখ খুললেন ইমরান খান। রোববার এক টুইটে তিনি বলেছেন, ‘শাসন পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার শুরু হচ্ছে স্বাধীনতা সংগ্রাম।’

শনিবার রাতে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। অনাস্থা ভোটে হেরে যাওয়ায় রোববারই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। এর আগে ইমরান অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে হঁটানোর জন্য বিরোধী দলগুলোকে পরামর্শ দিয়েছে। আর বিরোধী দলগুলো নিজেদের স্বার্থ সিদ্ধির আশায় সেই ষড়যন্ত্রে যোগ দিয়েছে।

রোববার টুইটে ইমরান খান বলেছেন, ‘১৯৪৭ সালে পাকিস্তান নামের স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়; কিন্তু শাসন পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার স্বাধীনতা সংগ্রাম শুরু হলো।’

পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতা বলেছেন, ‘সবসময় জনগণই দেশের স্বার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য লড়াই করেছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..