✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পাকিস্তানে জাতীয় সম্প্রীতি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে : শাহবাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-১০, | ২২:২১:২৮ |

মনোনয়নপত্র জমা দেওয়ার পর রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহবাজ শরিফ বলেছেন, জাতীয় সম্প্রীতি তার সর্বোচ্চ অগ্রাধিকার হবে। তিনি আরো বলেছেন, অর্থনীতি চাঙ্গা করার পর জনগণ কিছুটা স্বস্তি পাবে।

সম্মিলিত বিরোধী দলের প্রার্থী এবং পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ এবং পিটিআইয়ের শাহ মাহমুদ কোরেশি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রবিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) দলের নেতা শাহবাজ বলেছেন, তিনি বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন মন্ত্রিসভা গঠন করবেন। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ বলেন, তারা একটি নতুন যুগের সূচনা এবং দেশে পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতির প্রচার করবেন।

পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে গিয়ে শাহবাজ বলেন, তারা ভারতের সঙ্গে শান্তি চান। কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া তা সম্ভব নয়।

পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের বিরুদ্ধে মামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে শাহবাজ বলেন, মামলাগুলো আইন অনুযায়ী বিচার করা হবে।

স্থানীয় সময় আগামী সোমবার দুপুর ২টায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র : জিওটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..