✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রাজধানীতে রাতে স্বস্তির বৃষ্টি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৭, | ১৩:০৮:৩১ |

দেশের বিভিন্ন স্থানে আজ দিনে বৃষ্টি হলেও রাজধানী ঢাকা ছিল বৃষ্টিহীন। সেইসঙ্গে বাতাসের সঙ্গে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি ছিল গরমের। ঢাকায় আজ বয়ে গেছে তাপপ্রবাহ। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার (১৬ মে) দিনভর গরমের পর রাতের বৃষ্টি স্বস্তি দিয়েছে জনজীবনে। ভারী এই বর্ষণ তাপমাত্রা কমিয়ে দিয়েছে।

এরআগে সন্ধ্যা হলে মেঘাচ্ছন্ন দেখা যায় আকাশ। রাত ৮টার পর কালো মেঘ জমতে থাকে। ৯টার কিছুক্ষণ আগেই শুরু হয় ভারী বৃষ্টি। এদিকে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীসহ শ্রমজীবী মানুষেরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (১৭ মে) সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া অন্য পাঁচ বিভাগে হালকা বৃষ্টি হতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..