✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনা কমায় ১২৭ শহরে মসজিদ খুলে দিচ্ছে ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৭, | ১১:৩৭:৩৬ |

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের অন্তত ১০০ শহরের মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান আবার খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে সারাদেশের সকল মসজিদ বন্ধ করে দেয়া হয় দেশটিতে।

রবিবার হাসান রুহানি বলেন, করোনা সংক্রমণের মাত্রা কমে আসার ভিত্তিতে সারাদেশের শহরগুলোকে লাল, হলুদ ও সাদা এই তিন ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লাল ও হলুদ হিসেবে চিহ্নিত শহরগুলোতে আগের মতোই সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম চালু থাকবে। তবে সংক্রমণ কমে আসার কারণে সাদা হিসেবে চিহ্নিত প্রায় ১২৭টি শহরে বিধিনিষেধ উঠিয়ে নেয়া হচ্ছে। শিগগিরই কিছু নিয়ম মেনে চলার শর্তে এসব শহরের মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে বলে জানান প্রেসিডেন্ট রুহানি।

সাদা শহর চিহ্নিত করার উপায় সম্পর্কে রুহানি বলেন, কোনো শহরে যদি এক সপ্তাহে নতুন করে কেউ করোনায় আক্রান্ত না হন বা মারা না যান এবং সেইসঙ্গে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বাড়তে থাকে তবে ওই শহরকে আরো এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে।

দ্বিতীয় সপ্তাহে যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে ওই শহরকে ‘সাদা শহর’ হিসেবে চিহ্নিত করে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ প্রত্যাহার করা হবে।

ইরানে এ পর্যন্ত ৯০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬৯ হাজার ৬৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ ছাড়া, ইরানে এই রোগে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৭১০ জন। পার্স টুডে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..