সর্বশেষ :
রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ফুল বিক্রেতা নারীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে : পরিবেশমন্ত্রী এনআইডি সংশোধনে নতুন নিয়ম : সব আবেদন যাবে ডিজির কাছে ১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ইসি চাঁদাবাজি-দখলবাজির তথ্য জানতে ওয়েবসাইট খুললেন মির্জা ফখরুল

ফিলিস্তিনি নারী সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-৩০, | ১১:৩৫:৩৩ |

ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শরণার্থী শিবিরে সাংবাদিক শাজা আল-সব্বাগকে মাথায় গুলি করে হত্যা করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) বাহিনীর নিরাপত্তা সদস্যরা।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার (২৯ ডিসেম্বর) রাতে পিএ বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সময় আল-কুদস বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাজার মাথায় গুলি করা হয়। খবর টাইমস অব ইসরায়েলের।

নিহতের পরিবার জানিয়েছে, শাজা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় পিএ বাহিনীর আক্রমণের শিকার হন এবং তাকে গুলি করে হত্যা করা হয়।

ফিলিস্তিনি রাজবন্দিদের পরিবারের কমিটি এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে একে একটি ‘জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, নতুন এই অপরাধ আমাদের জনগণের স্বাধীনতা এবং জীবনের প্রতি অবজ্ঞা প্রকাশ করে। এ ঘটনা জাতীয় ও মানবিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।

মানবাধিকার সংগঠন এবং কর্মীদের কাছে এই দমনমূলক এবং রক্তাক্ত পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে এই কমিটি।

এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসলামিক জিহাদসহ (পিআইজে) অন্য সংগঠনগুলোও শাজা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। ইসরাইলি বাহিনীর পাশাপাশি গত দুই সপ্তাহে পিএ বাহিনীও জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। যার ফলে সেখানে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয়।

ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ যোদ্ধারা এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, পিএ দখলকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের রক্ষার পরিবর্তে ইসরায়েলিদের গোলামে পরিণত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...