✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনায় আক্রান্ত চিত্রনায়ক হেলাল খানের বাবার ইন্তেকাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৬, | ১১:০৬:০৩ |

জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খানের বাবা আলহাজ্ব মাওলানা আব্দুন নূর খান করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে (নিউইয়র্ক সময় রাত ১ টা ২৫ মিনিট এবং বাংলাদেশ সময় আজ সকাল ১১ টা ২৫ মিনিটে) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইইন্না-লিল্লাহি রাজিউন)।

সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে হেলাল খান তার বাবার অসুস্থতার কথা জানান। সেই পোস্টে তিনি লিখেন, ‌আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন। আমার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নি অসুস্থ। তবে তারা দু’জন অনেকটা সুস্থতার পথে। এই অভিনেতা বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন বলেও জানান। অনেক দিন হলো অভিনয় থেকে দূরে আছেন হেলাল খান। তার আলোচিত ছবিগুলোর মধ্যে আছে ‘জুয়াড়ি’, ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’, ‘গুরু ভাই’, ‘কুখ্যাত খুনি’ প্রভৃতি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..