✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দূতাবাসে মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সেবা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-০২, | ০৭:৩৯:৪১ |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসে জাতির শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধারা কোন কাজে গেলে যথাযথ সম্মান পাবেন এবং তাদের কাজ দ্রুত শেষ করবেন বলে ঘোষণা করেছেন নিউইয়র্কের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম।

তিনি বলেন, জাতির শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধারা কোনো কাজ নিয়ে দূতাবাসে গেলে তাদের যথাযথ সম্মান দেওয়া হবে এবং দ্রুততার সঙ্গে তাদের কাজ সম্পাদন করা হবে। ইতোমধ্যে সব কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে মঙ্গলবার (২৯ মার্চ) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম এসব কথা বলেন।

সংগঠনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম আজিমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী ছিলেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব নাসির উদ্দিন ও প্রথম সচিব শোয়েব আবদুল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদির ও বীর মুক্তিযোদ্ধা এএসএম মাসুদ ভূঁইয়া। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন।

বিশেষ অতিথি নাসির উদ্দিন তার বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের উজ্জ্বল অবস্থান ও বিভিন্ন কার্যক্রমে সাফল্যের বর্ণনা দিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, আপনারা মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের একটি দেশ উপহার দিয়েছেন- আজ আমরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..