✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

লাগামহীন লুটপাটে মরুভূমিতে পরিণত ‘সাদাপাথর’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১২, | ০৬:৫৯:৩৯ |

সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণপিপাসু মানুষের পছন্দের শীর্ষে রয়েছে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র। প্রশাসনের নাকের ডগায় গত এক বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র।

এক বছরে এখান থেকে লুট হয়েছে প্রায় সব সাদা পাথর। উপরের পাথর লুটের পর এখন গর্ত করে পাথর উত্তোলনের কাজ চলছে। গেল বছরের ৫ আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে এই লুট-পাট।

পরিবেশকর্মী ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, আগে যত দূর চোখ যেত, দেখা যেত সাদা পাথরের বিছানা কিন্তু সেখানে এখন ধু-ধু বালুচর। তাদের ভাষ্যমতে, এক বছরে ১ কোটি ৫০ লাখ ঘণফুট পাথর লুট হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২০০ কোটি টাকার অধিক।

সাদাপাথর প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি পর্যটনকেন্দ্র। ২০১৭ সালে পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথরমহালের ধলাই নদের উৎসমুখে পাঁচ একর জায়গাজুড়ে জমা হয় পাথর। ঢলের তোড়ে সেখানে সর্বশেষ ১৯৯০ সালে একবার পাথর জমা হয়েছিল। সেসব পাথরকে ‘ধলাসোনা’ বলে অভিহিত করা হয়। তবে পাহাড়ি ঢলের পর লুটপাটে সেসব পাথর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ২৭ বছরের মাথায় ফের পাথর জমা হওয়ায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সংরক্ষিত হয়। ওই বছর থেকে পুরো এলাকাটি প্রাকৃতিক পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পায়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..