✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলি, নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১১, | ০৬:৪৭:৪৪ |

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনের রিসার্চ বুলেভার্ডে একটি দোকানে বাইরে বন্ধুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে সেখানকার পুলিশ।

এ বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে গুলিবর্ষণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

গুলিবর্ষণের পর ৩২ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি দোকানটির পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যায়। ওই গাড়ির মালিকও নিহতদের মধ্যে রয়েছেন।

এলাকা থেকে পালানোর পর সন্দেহভাজন ব্যক্তি চুরি করা গাড়িটি নিয়ে দুর্ঘটনার শিকার হয়। এরপর সে একটি গাড়ি বিক্রয় কেন্দ্র থেকে আরেকটি গাড়ি চুরি করে।

পরে পুলিশ শহরের দক্ষিণ অংশে সন্দেহভাজনকে খুঁজে পায়। তাকে থামাতে পুলিশ টেজার ব্যবহার করে এবং তাকে হেফাজতে নেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত চলছে।

প্রাথমিকভাবে, টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহর এবং ট্র্যাভিস কাউন্টির জন্য জরুরি চিকিৎসা সেবা প্রদানকারী সংস্থা অস্টিন-ট্র্যাভিস কাউন্টি ইএমএস প্রথমে চারজন হতাহতের খবর জানায়। পরে অবশ্য তা সংশোধন তিনজন নিহত হয়েছে বলে সংস্থাটি।

সূত্র : এবিসি নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..