✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘অন অ্যারাইভাল ভিসা’ নিয়ে সুখবর দিলো কুয়েত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১০, | ০৬:০৬:৫৬ |

পর্যটন ভিসা নিয়ে সুখবর দিয়েছে কুয়েত। জিসিসি অঞ্চলের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে বসবাসরত বিদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। খবর গালফ নিউজের।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি সরকারি গেজেট কুয়েত আলিয়ুম-এ প্রকাশিত হয়েছে।

জিসিসি অঞ্চলের যে কোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম ছয় মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশ পথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা (অন অ্যারাইভাল) পেতে পারবেন।

নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে পর্যটকদের আর দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। আগমনের সঙ্গে সঙ্গেই ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা পাবেন তারা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..