✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সীমান্ত থেকে লাউডস্পিকার সরিয়ে উত্তেজনা কমাতে চাইছে দুই কোরিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৯, | ০৫:০১:৫৪ |

উত্তর কোরিয়া তার সীমান্তে প্রপাগান্ডার জন্য ব্যবহার করা কিছু লাউডস্পিকার খুলে ফেলছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। সীমান্তের নির্দিষ্ট কিছু এলাকায় এ কার্যক্রম চলছে। তবে সব এলাকায় একই পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করতে এখনও পর্যবেক্ষণ চলছে।

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যে এ প্রথম এমন তথ্য প্রকাশ করল সিউল। প্রেসিডেন্ট লি দায়িত্ব গ্রহণের পর উত্তর কোরিয়াবিরোধী প্রচার সম্প্রচার বন্ধ করে দেন এবং সোমবার থেকে সীমান্তে বসানো লাউডস্পিকার খুলে ফেলার কাজ শুরু হয়। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা হতে পারে। দীর্ঘদিন ধরে সীমান্তে লাউডস্পিকারের মাধ্যমে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ এক অস্ত্রবিরতিতে শেষ হলেও দুই দেশ এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধে রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..