✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘আমরা এখানেই ম*রবো’, ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৯, | ০৪:৫০:৩৪ |

সম্প্রতি যুদ্ধ বিধ্বস্ত গাজা সিটিতে সম্পূর্ণ দখলদারিত্বের পরিকল্পনা প্রকাশ করেছে ইসরায়েল। এরপরই ফুঁসে উঠেছে স্থানীয় ফিলিস্তিনিরা। প্রয়োজনে এই গাজায় মৃত্যুকে বরণ করতে প্রস্তুত, তবুও গাজা ছেড়ে না যাওয়ার আহ্বান বেশিরভাগ ফিলিস্তিনির।

ফিলিস্তিনি রাজাব খাদের বলেছেন, তিনি জোরপূর্বক গাজা ছেড়ে যেতে রাজি নন। ‘ইসরায়েল গাজায় আমাদের দেহ ও আত্মা ছাড়া কিছুই পাবে না। আমরা এখানেই মরব। আমি দক্ষিণ গাজায় যাব না।’

‘আমি দক্ষিণ গাজায় গিয়ে কুকুর ও অন্যান্য প্রাণীদের মতো রাস্তায় থাকতে চাই না। আমরা মানুষ, ইসরায়েল ও বিশ্বের অন্যান্য মানুষের মতো বেঁচে থাকার ও টিকে থাকার অধিকার চাই।’

একই অনুভূতি প্রকাশ করেছেন আহমেদ হিরজ, যিনি বলেছেন যে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি ও তার পরিবার অন্তত আটবার বাস্তুচ্যুত হয়েছেন। ‘এখন আমরা এখানে আছি, আর ইসরায়েল আমাদের আবার উচ্ছেদ করতে চাইছে। আমরা কোথাও যাব না’।

‘আল্লাহর কসম, আমি একশ’বার মৃত্যুর মুখোমুখি হয়েছি, তাই আমার জন্য এখানে মরাই ভালো। আমি কখনো এ স্থান ছাড়ব না,’ তিনি বলেন। ‘আমরা ভোগান্তি, ক্ষুধা, নির্যাতন ও করুণ অবস্থার মধ্য দিয়ে গিয়েছি। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো—এখানেই মরব।’

সূত্র: আল জাজিরা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..