✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফিনল্যান্ডের আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৮, | ১৩:২৮:২২ |

ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে।

এএফপির বরাতে পুলিশ জানিয়েছে, মাঝ আকাশে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হওয়ার পর বিধ্বস্ত হয়ে মাটিতে পড়েছে। এতে দুটি হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন।

গোয়েন্দা প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা শনিবার এক বিবৃতিতে বলেন, ইউরা বিমানবন্দরের কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সেখানে একটি হেলিকপ্টারে দুজন এবং অন্যটিতে তিনজন ছিল বলে জানা গেছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুই হেলিকপ্টারে থাকা আরোহীরা সবাই ছিলেন ব্যবসায়ী।

ইলতালেহতি আন্তি মারজানেন নামে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিয়েছে এমনটি দেখেছেন তিনি।

তিনি জানিয়েছেন, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার খুব দ্রুত নিচে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর অপর হেলিকপ্টারটিও ধীরে ধীরে নিচে পড়ে গেছে। তবে সে সময় তিনি কোনো শব্দ শুনতে পাননি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..