✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৯, | ১২:৪৮:৫৬ |

রাজধানীর বিমানবন্দরের কাওলা মহাসড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. রাজন মোল্লা (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুরে দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাপাতালের মর্গে পাঠায় পুলিশ।

রাজন মোল্লা মাগুরা থানার শ্রীপুর উপজেলার কাদের পাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

বিমানবন্দর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ হাসান জানান, খবর পেয়ে আজ (সোমবার) ভোর ৫টার দিকে বিমানবন্দরের কাওলা এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, আমরা ঘটনাস্থলের আশপাশের মানুষদের জিজ্ঞেস করে জানতে পারি— ওই ব্যক্তিটি মোটরবাইক চালিয়ে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করছি।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..