✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২০, | ১২:১৬:৪৮ |

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হয়েছেন। রোববার (১৮ মে) তার কার্যালয়ের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্যান্সার ইতোমধ্যে তার হাড়েও ছড়িয়ে পড়েছে। সিএনএনর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ক্রমবর্ধমান প্রস্রাবের লক্ষণ অনুভব করার পর জো বাইডেনের প্রোস্টেট নোডিউলের পরীক্ষা করা হয়। ১৬ মে (শুক্রবার) তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। হাড়ে মেটাস্ট্যাসিসসহ যার বৈশিষ্ট্য ছিল গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)।

এটি আক্রমণাত্মক রূপের প্রমাণ হলেও, ক্যান্সারটি হরমোন ও সংবেদনশীল হতে পারে। যা কার্যকর ব্যবস্থাপনার সুযোগ করে দেয়। বাইডেন ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে ‘চিকিৎসার উপায়গুলো পর্যালোচনা করছেন’ বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। বাইডেন ডেলাওয়্যারের উইলমিংটনে তার বাড়িতে আছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..