✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৮

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৯, | ১২:০৯:৪৪ |

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৫০০ জনে। এর মধ্যে ৩৩৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন শুধু ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর।

মঙ্গলবার (২০ মে) একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর মধ্যরাত থেকেই ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বোমাবর্ষণ করে। এতে আরও ৩৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির বরাতে প্রতিবেদনে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৬৪ জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ২১ হাজার ৩৯৮ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..