✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সেই ঢাবি শিক্ষার্থীকে বাসায় ডাকলেন তথ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-২৯, | ১২:০২:০০ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনে অংশ না নিয়ে সে অর্থ দিয়ে বাবা বুলু আকন্দের ঢাকা শহর দেখার স্বপ্নপূরণ করেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের গ্র্যাজুয়েট ওসমান গণি। ঘটনাটি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পর ওসমান গণিকে বাবাভক্তির জন্য নিজের বাসায় ডেকে দেখা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের বাসভবনে গেলে মন্ত্রী তাঁকে বুকে জড়িয়ে নেন। তিনি ওসমানের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ নিজের বাবা ও ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। ওসমান ও তাঁর বাবার জন্য উপহারসামগ্রী এবং আর্থিক সহায়তা দেন ড. হাছান।

ওসমান গণির বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার হাঁসরাজ গ্রামে। তার মায়ের নাম রওশন আরা। গত ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়। ওসমান গণি সমাবর্তনের রেজিস্ট্রেশন না করে সে অর্থে বাবা বুলু আকন্দকে প্রথমবারের মতো ঢাকা শহর ও পদ্মা সেতু ঘুরিয়ে দেখান। সতীর্থদের কাছ থেকে সমাবর্তনের গাউন ধার করে বাবার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‘আমাকে গড়ার মূল কারিগর তো বাবা, আজ আমার ক্যাম্পাসে। ৫৩তম সমাবর্তন, ঢাবি।’

পত্রিকায় বাবার প্রতি ভালোবাসার এ সংবাদ দেখে তথ্যমন্ত্রী তাঁর মিন্টো রোডের বাসভবনে ওসমান গণিকে আমন্ত্রণ জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..