✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফ্রান্সে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই ৪২ হাজার একর এলাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৮, | ১১:০২:২১ |

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ‘অড’ অঞ্চলে ভয়াবহ দাবানল চলছে, যা দেশটির ইতিহাসে গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের আগুন বলে ধরা হচ্ছে। দাবানলে এখন পর্যন্ত ৪২ হাজার একরেরও বেশি বনভূমি পুড়ে গেছে।

শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দাবানলটির আকার প্যারিস শহরের আয়তনের থেকেও বড়, যা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দুই হাজারেরও বেশি দমকলকর্মী ও সেনাসদস্য আগুন নেভাতে কাজ করছেন।

মূলত, গত মঙ্গলবার রিবোত গ্রামের কাছাকাছি থেকে শুরু হওয়া দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ে। তীব্র গরম, শুকনো গাছপালা এবং প্রবল বাতাস দাবানলের দ্রুত ছড়িয়ে পড়ার মূল কারণ হিসেবে দেখানো হয়েছে।

দাবানলে একজন নারী নিহত হয়েছেন এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

আগুন নেভাতে কাজ করছে ৫০০টিরও বেশি অগ্নিনির্বাপক যানবাহন ও পানিবাহী বিমান। আগুনের প্রভাবে জোনকিয়ের গ্রামের প্রায় ৮০ শতাংশ এলাকা পুড়ে গেছে।

দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু দাবানলকে ‘অভূতপূর্ব দুর্যোগ’ বলে আখ্যা দিয়েছেন। বলেছেন, এর পেছনে জলবায়ু পরিবর্তন ও খরা অন্যতম প্রভাবক। ফরাসি পরিবেশমন্ত্রীও একই মত প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্থানীয় বাসিন্দাদের চূড়ান্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। বলেন, রাষ্ট্রের সব সম্পদ এই দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত রয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..