✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ১০:৩০:৪১ |

ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে, তবে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাতে পারে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করেছি, কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছি। তারা যদি আবার শুরু করার কথা বলে, সেটা তাদের জন্য খুবই বিপজ্জনক কাজ হবে। কারণ, আমরা ফিরে আসব।’

তিনি আরও বলেন, ‘যেই মুহূর্তে তারা শুরু করবে, আমরা ফিরে আসব। এবং আমি মনে করি, তারা সেটা ভালোভাবেই বোঝে।’

 

গত ১৩ জুন ভোরে ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দেয় তেহরান। এরপর ২২ জুন সকালে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধবিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং সরাসরি সংঘাতে জড়ায়। এর পরদিন রাতে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষতি হয়নি।

পরে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, ইসরাইল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ২৪ জুন থেকে তা কার্যকর হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..