✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে নারী ফুটবল দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ০৯:৪০:৫৪ |

ফিফা র‍্যাঙ্ককিংয়ে রেকর্ড ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বর স্থানে উঠে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত জুনের সবশেষ হালনাগাদে ১২৮তম স্থানে ছিল বাংলাদেশ।

এবারের র‍্যাংকিং হালনাগাদে বাংলাদেশই সবচেয়ে বেশি এগিয়েছে। আর কোনো দেশ এত বেশি ধাপ এগোতে পারেনি।

গত জুনে এশিয়ান কাপ বাছাইপর্বে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন ও ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় বাংলাদেশের মেয়েরা। এতে প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল। এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র‍্যাঙ্ককিংয়ে এমন উন্নতি হয়েছে।

এদিকে এক ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে নারী ইউরোর বর্তমান রানার্সআপ স্পেন। এছাড়া, শীর্ষস্থান হারিয়ে যুক্তরাষ্ট্র র‍্যাংকিংয়ের দুই নম্বরে নেমেছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..