✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জীবাণুমুক্ত হতে শরীরে সরাসরি ব্লিচিং পাউডারের দ্রবণ লাগানো ক্ষতিকর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৮, | ১৪:৪৫:৫৭ |

মানবদেহের জন্য ক্ষতিকর জীবাণুনাশক সরাসরি ছিটানো বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। খবর বাসসের

দেশের সকল সিভিল সার্জনের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়, ‘বিভিন্ন জাতীয় পত্রিকায় মানবদেহে সরাসরি জীবাণুনাশক ছিটানোর ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এসব জীবাণুনাশক তৈরিতে ব্লিচিং পাউডারের দ্রবণ ব্যবহার করা হচ্ছে। যা মানবদেহের উন্মুক্ত বহি:অঙ্গসহ চোখ মুখের জন্য মারাত্মক ক্ষতিকর।’

চিঠিতে বলা হয়, এই ধরনের জীবাণুনাশক সরাসরি মানবদেহে ছিটানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিধিবদ্ধ নয়। স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে। তাই এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..