✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

লকডাউন হল ঢাবির অমর একুশে হলের আবাসিক শিক্ষক ভবন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৮, | ১৪:৪০:৩৪ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের আবাসিক শিক্ষকদের ভবন লকডাউন করে দেয়া হয়েছে। ভবনের আবাসিক শিক্ষকের পরিবারের এক সদস্যের করোনা পজেটিভ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে লকডাউন হিসেবে ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, অমর একুশে হলের আবাসিক শিক্ষকদের ভবনের একজন বাসিন্দা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গতকাল তার করোনা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য স্যাম্পল কালেকশান করা হয়। আজকে তার করোনা পজেটিভ বলে ডাক্তার জানান। তারপর থেকেই ওই ভবন লকডাউন করে দেয়া হয়।

প্রক্টর জানান, ওই ভবনের সবাইকে সেলফ কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। কাউকে শঙ্কিত না হয়ে কঠোরভাবে মেডিকেলের নিয়ম-নীতি মেনে বাসায় অবস্থানের অনুরোধ জানাচ্ছি। নিজেদের সুরক্ষার জন্য, জীবন বাঁচানোর স্বার্থে তাদের সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..