✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গাজায় ইসরায়েলের হা*মলায় নি *হত ৪৪ ফিলিস্তিনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ০৯:০৫:১৬ |

গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। একদিনে প্রাণ হারিয়েছে ৪৪ জন। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

বুধবার (৬ আগস্ট) গাজার শেখ রাদওয়ান এলাকায় রাতভর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় নিহত হয়েছে প্রায় ২৬ জন বাসিন্দা। আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ। এছাড়া, ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় প্রাণ হারায় ১৮ জন ক্ষুধার্ত ত্রাণপ্রার্থী।


মে মাসের শেষের দিকে জিএইচএফ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে খাদ্য সংগ্রহের চেষ্টা করতে গিয়ে নিহত হয়েছেন ১ হাজার ৫৬০ জনেরও বেশি ফিলিস্তিনি।


২০২৩ সালের অক্টোবর থেকে চলা গাজা উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজারের বেশি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..