✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘জার্মানিতে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে এসেছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৮, | ১৪:৩৫:০৮ |

জার্মানিতে করোনা ভাইরাস বা কভিড-১৯ রোগের প্রকোপ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। মাসব্যাপী লকডাউনের কারণেই তা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার জার্মান স্বাস্থ্যমন্ত্রী গেনস স্পান বলেন, গত ১২ এপ্রিল থেকে নতুন আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে ফেরাদের সংখ্যা বেড়েই চলেছে। সংক্রমণের হার নেমে এসেছে দশমিক ৭ শতাংশে। অর্থাৎ বর্তমানে আক্রান্ত একজন ব্যক্তির কাছ থেকে একজনের চেয়েও কম সুস্থ মানুষ সংক্রমিত হচ্ছে।

করোনাভাইরাসে জার্মানিতে মোট ৩ হাজার ৮৬৮ জনের মৃত্যু হয়েছে, যা ইউরোপের অন্য চার দেশ- ইতালি, স্পেন, ফ্রান্স ও যুক্তরাজ্যের চেয়ে কম। তবে জার্মানিতে এখনও মৃত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য কর্মীদের মধ্যেও সংক্রমণ ছড়াচ্ছে। দেশটিতে প্রায় ১ লাখ ৩৪ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত।

জার্মানিতে সর্বত্র সমানভাবে লকডাউনের কঠোর বিধিনিষেধ প্রযোজ্য ছিল না। শুধু বাভারিয়া ও সারল্যান্ড প্রদেশে কড়া লকডাউন ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..