✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী প্রবাসী বাংলাদেশি ড. এনাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-২৪, | ০৮:২৯:৩৯ |

অস্ট্রেলিয়ার আসন্ন ৪৭তম জাতীয় নির্বাচনে বর্তমানে ক্ষমতাসীন দল লিবারেল পার্টি থেকে সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রবাসী বাংলাদেশি ড. এনামুল হক। আগামী মে মাসের ২১ তারিখ কিংবা এর পূর্বে অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে এনামুল হক মেলবোর্নের ‘হক’ আসন থেকেই লড়বেন বলে জানা গেছে।

দু বছর আগে এনামুল হক অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি তখন গ্রেটার জিলং সিটি কাউন্সিলের কাউন্সিলর পদে লড়েছিলেন।

উল্লেখ্য, ড. এনামুল হক অস্ট্রেলিয়ার বিভিন্ন কমিউনিটি সংগঠনের সাথে জড়িত। এর পাশাপাশি তিনি বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল জার্নালের বোর্ড সদস্য।

ড. এনামুল হক সিডনি বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল এন্ড বায়োমলিক্যুলার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি শেষ করে – উলংগন বিশ্ববিদ্যালয়, নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় ও ডিকিন বিশ্ববিদ্যালয়ে গবেষক পদে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে মেলবোর্নের আর এম আইটি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..