✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রাজধানীর আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৬, | ০৬:১৯:৫৯ |

রাজধানীর মালিবাগে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৬ আগস্ট) মালিবাগের ডিআইটি রোডের একটি আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আলমগীর খান। তার বয়স আনুমানিক ৫০ বছর।

পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আবাসিক হোটেল আর-ইসলামের চার তলার একটি কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে রামপুরা থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..