✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রাজধানীতে বাসের ধাক্কায় অজ্ঞাত নারী নি হ ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৬, | ০৫:২৭:৩৭ |

রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী (৩০) নিহত হয়েছেন।

আজ বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পথচারী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ভাড়া করা এক মোটরসাইকেলযোগে ওই নারী কাওলা এলাকায় আসছিলেন। হঠাৎ একটি বাসের ধাক্কায় তিনি পেছন থেকে রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

আহত নারীকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..