✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে হামলা, নিহত বন্দুকধারী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১১-২৪, | ০৪:১৬:৪২ |

জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জেরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেন। এতে তিনজন পুলিশও আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পেট্রা নিউজ এজেন্সি জানিয়েছে, রবিবার (২৪ নভেম্বর) ভোরে রাজধানী আম্মানের রাবিয়াহ এলাকায় বন্দুক হামলার ঘটনার পর যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে টহল পুলিশ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এক বন্দুকধারী ব্যক্তি টহলরত পুলিশদের ওপর গুলি চালাতে শুরু করে। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে।

পেট্রা জানায়, ওই ব্যক্তি ‘নিরাপত্তা বাহিনীর উদ্দেশে গুলি ছুঁড়তে শুরু করে। যার ফলে আমরা পাল্টা আঘাত করতে বাধ্য হই। পাল্টা হামলায় ওই হামলাকারী নিহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, গুলির শব্দের পর দূতাবাসের চারপাশে পুলিশি প্রহরা জোরদার করা হয় এবং পুলিশ পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাবিয়াহ মহল্লায় পুলিশ ও অ্যাম্বুলেন্স ছুটে যায়। এই এলাকাতেই ইসরায়েলি দূতাবাসের অবস্থান।

পুলিশ এই এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে।

ইসরায়েলি দূতাবাসের আশেপাশের এলাকাগুলোতে নিয়মিত ইসরায়েলি গণহত্যা বিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..