✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৩ জন বার্নে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৪, | ০৪:১১:১৪ |

গাজীপুরের গাছা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) বিকেলের দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- বিমান সরকার (২৩), আরতী রানি (৫২) ও দীপঙ্কর সরকার (২৭)।

আহত দীপঙ্কর জানান, দুপুরের দিকে আমার মা রান্না করছিল। এ সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমার মা, বোনের জামাই বিমান সরকার এবং আমি দগ্ধ হই। পরে বিকেলের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমাদেরকে নিয়ে আসা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান,গাজীপুর থেকে আজ বিকেলের দিকে তিনজনকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে আরতী রানির শরীরে ৯৭ শতাংশ, বিমান সরকারের ৯৫ শতাংশ এবং দীপঙ্করের শরীরে ১ শতাংশ দগ্ধ। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় দুইজনকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি দেওয়া হয়েছে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। আর দীপঙ্করের শরীরে দগ্ধের পরিমাণ কম হওয়ায় তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..