✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ব্যাংক লেনদেনের সময় আবার বাড়লো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৬, | ১২:২০:৫১ |

করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউনের মধ্যেই আগামী রোববার থেকে ব্যাংকগুলোতে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। আগামী ১৯ এপ্রিল থেকে সীমিত আকারের ব্যাংকিং সেবার আওতায় যেসব ব্যাংক শাখা খোলা রয়েছে সেগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

তবে ব্যাংক খোলা থাকবে বেলা ২টা পর্যন্ত।

বৃহস্পতিবার এক সার্কুলারের মাধ্যমে এই সময়সূচি জানায় বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, লকডাউনের মধ্যে ব্যবসায়িক লেনদেন সারতে সমস্যা হওয়ায় তার সমাধানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে কয়েকজন ব্যাংকার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৯ এপ্রিল ব্যাংক লেনদেনের সময় কমিয়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..