✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সেন্ট্রাল রোডে বিএনপি কর্মীর ওপর হামলা, গ্রেপ্তার ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২১, | ১৩:২০:৩৭ |

রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে হামলার শিকার সেই বিএনপি কর্মী সাইফ হোসেন মুন্নার ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) সকালে ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

গ্রেপ্তাকৃতরা হলেন- মো. শাকিল হোসেন (২৫) ও শাহাদাত হোসেন সুজন।

এসি তারিক লতিফ বলেন, নিউ মার্কেট এলাকায় পানির ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর আগে সেন্ট্রাল রোডে কালা মামুনকে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনার জেরেই বিএনপি কর্মী মুন্নার ওপর হামলার ঘটনা ঘটে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মঙ্গলবার (২০ মে) ভুক্তভোগী রানার বোন বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এর আগে, রোববার (১৮ মে) রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে সাইফ হোসেনের গতি রোধ করেন মামুন নামে এক ব্যক্তি। তখন মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন এম সি শুভ ও রানা নামের দুজন। আরেকটি মোটরসাইকেলে আসেন মোবারক নামে একজন। এ সময় সাইফকে ওপরে তুলে মাটিতে ফেলে দেন মামুন। আর শুভ মোটরসাইকেল থেকে নেমে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। পরে তার সঙ্গে আরও দুজন যুক্ত হন। কোপানোর পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..