✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কয়েক হাজার কারাবন্দিকে ছেড়ে দিচ্ছে তুরস্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৪, | ১১:৩২:২০ |

নোভেল করোনাভাইরাস রোধে কায়েজ হাজার কারাবন্দিকে ছেড়ে দিতে মঙ্গলবার একটি আইন পাস হয়েছে তুরস্কের পার্লামেন্টে।

কিন্তু ২০১৬ সালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে অভ্যুত্থানের পর ধরপাকড়ে সন্ত্রাসবাদের অভিযোগে আটকদের মুক্তির তালিকায় না রাখায় সমালোচনা হচ্ছে।

বন্দিমুক্তির এই প্রস্তাবে সায় দিয়েছে এরদোগানের ক্ষমতাসীন একে পার্টি ও জাতীয়তাবাদী এমএইচপি মিত্ররা। এতে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২৭৯টি, বিপক্ষে ৫১টি।

নতুন আইনে ৪৫ হাজার হাজার বন্দি অস্থায়ীভাবে মুক্তি পেতে যাচ্ছেন। মে মাসের শেষ দিকে বিচার বিভাগের নিয়ন্ত্রণে এসব বন্দিকে ছেড়ে দেয়া হবে। দুদফায় তাদের মুক্তির মেয়াদ বাড়ানো যাবে বলেও আইনে উল্লেখ করা হয়েছে।

কারাগারে বন্দির সংখ্যা অতিরিক্ত হওয়ায় আরও ৪৫ হাজার বন্দিকে স্থায়ীভাবে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..