✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আবারো শিল্পকলা একাডেমির ডিজি লিয়াকত আলী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৩, | ১১:১৩:৪৪ |

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফের মহাপরিচালক (ডিজি) হ‌য়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ লিয়াকত আলী লাকী।

সোমবার (১৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে মোহাম্মদ লিয়াকত আলী লাকীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চুক্তিতে দ্বিতীয় মেয়া‌দে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।

শিল্পকলা একাডেমির ডিজি হিসেবে লিয়াকত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয় গত ১০ এপ্রিল। নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান ইলিয়াসকে অতিরিক্ত হিসেবে ডিজি দায়িত্ব দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..