সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

আমিরাতে তীব্র তাপপ্রবাহ, স্বাস্থ্য ঝুঁকি সতর্কতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৩, | ০৮:৪৪:৫২ |

সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরের সোয়াইহানে শুক্রবার (১ আগস্ট) তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা এ বছরের সর্বোচ্চ। গ্রীষ্মের সবচেয়ে তীব্র পর্যায় ‘আল মির্জাম’ বা ওয়াঘরাত আল কায়েজ চলবে ১০ আগস্ট পর্যন্ত, সঙ্গে বইছে শুষ্ক মরুভূমির বাতাস। এতে ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের ঝুঁকি বেড়েছে।

দেশটির বুর্জিল হোল্ডিংস-এর জলবায়ু স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ফিতিয়ান জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তাপজনিত কারণে হাসপাতালের জরুরি বিভাগে রোগীর সংখ্যা বেড়েছে। ডিহাইড্রেশন, রোদে পোড়া ও দীর্ঘস্থায়ী রোগের অবনতি এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘শুধু অসুস্থ নয়, সুস্থ ব্যক্তিরাও বিপদের মুখে। ৫০ ডিগ্রির ওপরে তাপমাত্রায় শরীর দ্রুত পানিশূন্য হয়ে যায় এবং অতিরিক্ত ক্লান্তি দেখা দেয়।

শিশু, বৃদ্ধ ও বাইরে কাজ করা মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।’ মুসাফাহ লাইফকেয়ার হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ড. বাইজু ফয়জল জনগণদের রোদে সরাসরি না যাওয়ার অনুরোধ করেন। তিনি জানান, অল্প সময় রোদে থাকলেও হিটস্ট্রোক, অজ্ঞান হয়ে যাওয়া, ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতার মতো জটিলতা দেখা দিতে পারে।

সূত্র : খালিজ টাইমস


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...