✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০২, | ০৭:১০:১৮ |

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সৌদি আরবের মদিনা নগরীকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। মুসলিমদের দ্বিতীয় পবিত্রতম এই শহরটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ৮০টি মানদণ্ড পূরণ করে এই মর্যাদা অর্জন করে।

সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে এই স্বীকৃতির সনদ গ্রহণ করেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান।

গভর্নর সালমান বলেন, “মদিনার এই স্বীকৃতি প্রমাণ করে যে, নাগরিকদের জীবনমান উন্নয়নে সৌদি নেতৃত্ব দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি এটিকে ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে একটি অনুকরণীয় উন্নয়ন মডেল’ হিসেবেও উল্লেখ করেন, যা সৌদির ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..