✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ময় লা র ভা *গা ড়ে খা বার খুঁজছেন গা *জা র মা নুষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০২, | ০৭:০৪:৫৩ |

দখলদার ইসরায়েলের অবরোধ ও পর্যাপ্ত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেওয়ায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নাজুক হয়ে যাওয়ার পর সেখানে বিমান থেকে খাবার ফেলা শুরু করে অনেক দেশ। তা সত্ত্বেও মানুষের চাহিদা মেটার মতো পর্যাপ্ত খাবার এখনো সেখানে পৌঁছায়নি।

এমন পরিস্থিতিতে গাজার মানুষকে ময়লার ভাগাড়ে খাবার খুঁজতে দেখা গেছে। বার্তাসংস্থা আনাদোলুর দাউদ আবু আলকাসের তোলা ছবিতে এমন মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে—

২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজায় বর্বর হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি ফিলিস্তিনি। গত কয়েকমাস যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও এটি সফলতার মুখ দেখেনি।

সূত্র: আলজাজিরা


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..