✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রাজধানীতে মেলায় ককটেল বিস্ফোরণ, আহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৪, | ০৬:৫৬:০৪ |

যাত্রাবাড়ী পার্কে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছে। এদের মধ্যে মোঃ জুয়েল (৪০) নামে একজন কে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৩ মে) রাত সারে ১০ টার দিকে যাত্রাবাড়ী পার্ক বৃক্ষ মেলায় ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেলে আহত জুয়েল বলেন, তার বাসা তেজগাঁও এলকায়। সে নার্সারী ব্যবসায়ী যাত্রাবাড়ী পার্কে নার্সারি থেকে গাছ নিয়ে যান বিক্রির জন্য। রাতে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয় মেলার মধ্যে। সেই ককটেলের স্প্রিন্টার তার বাম হাতে ও পায়ে লাগে। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আসি। তবে ককটেলটি কোথা থেকে এসে পড়েছে তা জানাতে পারেননি।

এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যাত্রাবাড়ী পার্কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই তিনজনের মধ্যে একজন একটু গুরুতর আহত। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনাটি রাত ১০টার দিকে হয়েছে বলে জানা যায়।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারের উপর থেকে কেউ ককটেলটি নিক্ষেপ করেছে। একটি বিস্ফোরণের সংবাদ পাওয়া যায়। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..