✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০২, | ০৬:৪৯:০০ |

ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডায় ব্রেক ফেল করা বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মুনতাজ আলী (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মুনতাজ আলী যশোর জেলার তেজরোল এলাকার আলী আহমদের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে সদরপুরের চন্দ্রপাড়া থেকে ছেড়ে আসা যশোরগামী একটি রিজার্ভ বাস (ঢাকা মেট্রো-জ-১১-০৭২৪) বাখুন্ডা সেতু পেরিয়ে ঢালু পথে নামার সময় ব্রেক ফেল করে। এ সময় বাসের যাত্রীদের মধ্যে মুনতাজসহ একাধিক ব্যক্তি ঝুঁকি নিয়ে বাস থেকে বের হওয়ার জন্য লাফ দেয়। তবে মুনতাজ বাসের সামনের দরজা দিয়ে লাফ দিলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এদিকে বাসটি ঘটনাস্থল থেকে কিছুটা সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দিলে বাইকের যাত্রীরা আহত হন এবং গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয় জনতা চালকসহ বাসটিকে আটক করে পুলিশে দেয়। খবর পেয়ে করিমপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

-ফরিদপুর প্রতিনিধি


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..