✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কাপড়ের মাস্ক পরার পরামর্শ দেবী শেঠির!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৩, | ১০:৫১:০৬ |

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাপড়ের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন উপমহাদেশের খ্যাতনামা চিকিৎসক ড. দেবী শেঠি।

তিনি বলেন, সার্জিক্যাল মাস্কের মতোই কাপড়ের মাস্ক নিরাপদ। তাই দয়া করে কাপড়ের মাস্ক ব্যবহার করুন।

সম্প্রতি এক ভিডিওবার্তায় এ পরামর্শ দেন ডা. দেবী শেঠি।

এই চিকিৎসক বলেন, যখন আমি অপারেশন করি, তখন সার্জিক্যাল মাস্ক পরে নিই; যাতে কাশি দিলে আমার রোগী সংক্রমিত না হন। আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনারা কেন এই সার্জিক্যাল মাস্ক পরছেন?

তিনি বলেন, আমাদের ডাক্তার-নার্স প্যারামেডিকস, যারা করোনা রোগীদের সেবা দিচ্ছেন, তাদের মাস্কগুলো আপনি পরছেন। অথচ আমরা মাস্ক পাচ্ছি না। আপনি কি জানেন, এতে ডাক্তার-নার্সরা অসুস্থ হয়ে পড়ছেন?

এই হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, এই মাস্ক (সার্জিক্যাল) মাত্র ছয় ঘণ্টা পরে থাকা যায়; এর পর আপনি কি করেন? বাড়ি যান টেবিলে বা কোথাও রেখে দেন। আপনার শিশু এটি স্পর্শ করতে পারে; এ থেকে সে সংক্রমিত হতে পারে।

ডা. দেবী শেঠী আরও বলেন, আপনার নিঃশ্বাস থেকে যা নির্গত হয়, এই মাস্কের (সার্জিক্যাল) উপাদান তা শুষে নিতে পারে না। আপনি যখন এটি ডাস্টবিনে ফেলেন, তখন ময়লাওয়ালা এটা পুনরায় ব্যবহার করতে পারে। এর মাধ্যমে ভাইরাস পুনরায় উৎপাদন করবে।

তিনি বলেন, কোনো সন্দেহ নেই আপনার মাস্ক পরা উচিত। তবে দয়া করে কাপড়ের মাস্ক পরুন। কাপড় কোনো কিছু শুষে নিতে পারে। এটি ধুয়ে দিতে পারেন; শুকাতে পারেন, আবারও পরতে পারেন। আপনার ব্যবহারের জন্য কাপড়ের মাস্ক সার্জিক্যাল মাস্কের মতোই নিরাপদ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..