✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কৃষিতে ৫ হাজার কোটি টাকার নতুন প্রণোদনা ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১২, | ১০:৩০:০১ |

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় কৃষি খাতের উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য পাঁচ হাজার কোটি টাকার নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে সরকারি বাসভবন গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের অন্তর্গত ১৬ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সূচনা বক্তব্য প্রদানকালে এ ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক। আমরা শুধু কৃষি খাতের জন্য এ তহবিল গঠন করব। এ তহবিল থেকে কৃষকদের মাত্র ৫ শতাংশ সুদে অর্থ প্রদান করব আমরা।

এ তহবিলের অর্থ গ্রামাঞ্চলের পোলট্রি ও দুগ্ধ খাতসহ ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

এর আগে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গত ৭ এপ্রিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত ১৫ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..