✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

থাইল্যান্ডে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৫, | ১৩:০২:১৭ |

থাইল্যান্ডের দক্ষিণ-মধ্যাঞ্চলে একটি পুলিশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

আজ শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ব্যাংকক থেকে সংবাদমাধ্যমটি জানায়, কানচানাবুরি পুলিশ এভিয়েশন ইউনিটের একটি বেল ২১২ মডেলের হেলিকপ্টার প্রাচুয়াপ খিরিখান প্রদেশের একটি গ্রামের কাছে ভূপাতিত হয়।

রয়্যাল থাই পুলিশ এক বিবৃতিতে নিশ্চিত করেছে হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলট ও এক যান্ত্রিককর্মী মারা গেছেন।

স্থানীয় উদ্ধারকর্মীরা এএফপিকে জানান, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

বিবৃতিতে থাই পুলিশ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে এবং পুলিশপ্রধান কিত্রাত পানফেত এই ঘটনার তদন্ত ও নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..